দক্ষিণ সুদানে হামলায় নিহত শিশুসহ ১৭০

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

দক্ষিণ সুদানে হামলায় নিহত শিশুসহ ১৭০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ৩ মার্চ ২০২৬

Google News
দক্ষিণ সুদানে হামলায় নিহত শিশুসহ ১৭০

দক্ষিণ সুদানের উত্তরের রুয়েং প্রশাসনিক এলাকায় সশস্ত্র একদল যুবকেরা ভোররাতে হঠাৎ হামলা চালিয়ে কমপক্ষে ১৬৯ জনকে হত্যা করেছে। এই হামলায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রোববার ভোররাতের এই হামলায় ৯০ জন শিশু, নারী ও বৃদ্ধ এবং ৭৯ জন পুলিশসহ আঞ্চলিক বাহিনীর সদস্যও রয়েছে। খবর বিবিসির।

রুয়েং প্রশাসনিক এলাকার তথ্যমন্ত্রী জেমস মনিলুয়াক মিজোক দাবি করেন, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি স্টেট থেকে এসেছিল এবং তারা সুদান পিপলস লিবারেশন আর্মি ইন অপোজিশন (এসপিএলএ-আইও)-এর সঙ্গে সম্পৃক্ত।

তবে এসপিএলএ-আইও এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ইউনিটি অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশে সহিংস ঘটনাকে ব্যবহার করছে।

ভাষ্য অনুযায়ী, ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) হামলাকারীরা রুয়েংয়ের আবিয়েমনম কাউন্টিতে প্রবেশ করে, যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিল। ফলে তারা সম্পূর্ণভাবে ‘অপ্রস্তুত’ অবস্থায় হামলার শিকার হয়।

এর আগে জাতিসংঘ সতর্ক করে জানিয়েছিল, রাজনৈতিক উত্তেজনা ও সশস্ত্র সংঘাতের কারণে দেশটি আবারও পূর্ণমাত্রার গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে।

সূত্র: আল জাজিরা 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের