শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সাইবার সিকিউরিটি নিয়ে জবিতে কর্মশালা ১৭ নভেম্বর

জবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৭, ১৬ নভেম্বর ২০২২

Google News
সাইবার সিকিউরিটি নিয়ে জবিতে কর্মশালা ১৭ নভেম্বর

শিক্ষার্থীদের মাঝে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করার উদ্দ্যেশ্যে কর্মশালার আয়োজন করতে যাচ্ছে তরুণদের দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান "ক্যারিয়ার প্রো বিডি"। আগামী ১৭ ই নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ কর্মশালা। 

আয়োজনকারী প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসে পালিত ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ কে উদ্দেশ্য করে ক্যারিয়ার প্রো বিডি কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ইভেন্টের ধারাবাহিকতায় এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মশালার আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। 

এর আগে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ঢাকা সিটি কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও  ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ - ক্যাম্পাস সমূহে এ কর্মশালার আয়োজন করেছে এ সংগঠন।

এমএমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536