মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ময়মনসিংহ থেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬:৫০, ২৪ আগস্ট ২০২১

Google News
ময়মনসিংহ থেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক

ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন বীরগুছিনা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গত সোমবার রাত আড়াইটার দিকে র‌্যাব-৪ এর একটি দল তাকে আটক করে। আটককৃত যুবকের নাম সাখাওয়াত হোসাইন (২০)। এ সময় তার কাছ থেকে দুটি উগ্রবাদী বই, দুটি মোবাইল ফোন ও বেশ কিছু উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়েছে। 

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ২০১৭ সাল থেকে ঢাকায় অধ্যয়নরত অবস্থায় আনসার আল ইসলামের উগ্রবাদী কার্যক্রমে জড়িত বলে স্বীকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনাসহ অন্যদের উদ্ধুদ্ধকরণ এবং অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার করত সে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536