শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বলিউড অভিনেতা অক্ষয় আসছে নতুন চরিত্রে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৫, ৪ নভেম্বর ২০২২

Google News
বলিউড অভিনেতা অক্ষয় আসছে নতুন চরিত্রে

বলিউড অভিনেতা অক্ষয় কুমার

বলিউডের এক জনপ্রিয় এবং ব্যস্ততম অভিনেতা গুলোর মধ্যে অন্যতম অক্ষয় কুমার। নিজের ব্যাতিক্রম চরিত্রের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। তার অভিনীত চরিত্রগুলোকে তিনি নিজের মধ্যেই ধারণ করে তবেই অভিনয় করেন। ঠিক এমনই সম্প্রতি আরেকটি নতুন চরিত্রে অভিনয় করে হাজির হচ্ছেন অক্ষয়।

সম্প্রতি তিনি এক মারাঠি ভাষার সিনেমা 'বীর ডইডল সাত' সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন যেখানে তাকে শিবাজী মহারাজের চরিত্রে দেখা যাবে। মারাঠি সাম্রাজ্যের শিবাজী মহারাজের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি করা হবে এই সিনেমাটি।

ঐতিহাসিক এই চরিত্রে অভিনয় করার বিষয়ে অক্ষয় কুমার জানান যে, এমন একটি চরিত্রে অভিনয় করতে পারা আমার জন্য গর্বের বিষয়। তবে এই চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করে তা উপস্থাপন করাটা সত্যি বেশ বড় দায়িত্বের বিষয়। তবে যাই হয়ে যাক না কেন এই সিনেমাটিতে আমি আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করব।

সিনেমাটির পরিচালক মহেশ-মাঞ্জেরেকর জানান,  দীর্ঘ ৭ বছর ধরে তিনি এই সিনেমাটি নিয়ে গবেষণা করছিলেন। এই সিনেমাটিতে ঐতিহাসিক শিবাজী মহারাজের জীবনের যাবতীয় ঘটনা এবং খুঁটিনাটি সবকিছুকেই ফুটিয়ে তোলা হবে। সেই সাথে তার ব্যক্তি জীবন সম্পর্কে দর্শকরা জানতে পারবেন।

তিনি আরো জানান যে ২০২৩ সালের দীপাবলিতে এই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। অক্ষয়ের অভিনীত এই সিনেমাটি মারাঠি, তেলেগু,হিন্দি, এবং তামিল ভাষায় মুক্তি পাবে।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536