হঠাৎ প্রকাশ্যে এলো দীপিকার পুরনো প্রেমিক, কে এই মুজাম্মিল?

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬,

৩ চৈত্র ১৪৩২

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬,

৩ চৈত্র ১৪৩২

Radio Today News

হঠাৎ প্রকাশ্যে এলো দীপিকার পুরনো প্রেমিক, কে এই মুজাম্মিল?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ৬ জুন ২০২৫

Google News
হঠাৎ প্রকাশ্যে এলো দীপিকার পুরনো প্রেমিক, কে এই মুজাম্মিল?

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন একদিকে অভিনয়জগতে ব্যস্ত, অন্যদিকে স্বামী রণবীর সিং ও কন্যা দুয়াকে নিয়ে পারিবারিক জীবন উপভোগ করছেন। এরই মাঝে আলোচনায় উঠে এল তার অতীত প্রেমজীবনের একটি অধ্যায়। দীপিকার ‘প্রাক্তন’ প্রেমিক হিসেবে এবার মুখ খুলেছেন মডেল ও অভিনেতা মুজাম্মিল ইব্রাহিম।

সম্প্রতি ভারতীয় উপস্থাপক সিদ্ধার্থ কান্নানের একটি পডকাস্টে অংশ নিয়ে মুজাম্মিল জানান, দীপিকার সঙ্গে তার দীর্ঘ দুই বছরের সম্পর্ক ছিল। সেই সময় দুজনেই বলিউডে নিজেদের অবস্থান তৈরি করার পথে ছিলেন। দীপিকা তখন অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে মরিয়া, আর মুজাম্মিল নিজেকে বলিউডে উঠতি তারকা হিসেবে চিনিয়ে ফেলেছেন।

স্মৃতিচারণ করে মুজাম্মিল বলেন, 'দীপিকা তখন সদ্য মুম্বাই এসেছেন, ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন। আমরা তখন একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ি। হাতে টাকা-পয়সা তেমন ছিল না। তাই বৃষ্টির দিনে রিকশায় বসে সময় কাটাতাম। পরে আমি গাড়ি কিনলে দীপিকা খুব খুশি হয়। তখন থেকে আর রিকশার প্রয়োজন হয়নি।'

তিনি আরও জানান, দীপিকার জন্মদিনে এক ডিজে বন্ধুর বাড়িতে আয়োজিত পার্টির স্মৃতি আজও স্পষ্ট তার মনে। দীপিকার প্রিয় গান বারবার চালিয়ে সেদিন অনেক আনন্দ করেছিলেন তারা। 'ওর পছন্দ তখন থেকেই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল,' বলেন মুজাম্মিল।

তবে ভালোবাসার সেই অধ্যায় বেশি দূর টেকেনি। সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন মুজাম্মিল নিজেই। তবুও আজও দীপিকার প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তিনি বলেন, 'আজ আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। মানুষ আমাকে এখন আর চিনেও না। কিন্তু আমি দীপিকার বড় অনুরাগী। ওর কোনো ছবি মিস করি না। দীপিকা সত্যিই অসাধারণ মানুষ,'।

বিয়ের পরেও একাধিকবার দীপিকার সঙ্গে যোগাযোগ হয়েছিল বলেও দাবি করেন মুজাম্মিল। যদিও দীপিকা কখনো মুজাম্মিলের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এবং তাদের নিয়ে বলিউডে কখনো কোনো গুঞ্জনও শোনা যায়নি।

উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরবর্তীতে ‘রাম লীলা’ সিনেমার সেটে রণবীর সিংয়ের সঙ্গে প্রেম শুরু হয় তার। ২০১৮ সালে বিয়ের পর তাদের সংসারে ২০২৪ সালে আসে কন্যা সন্তান ‘দুয়া’। দীপিকার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই ছিল তুঙ্গে, তবে মুজাম্মিল ইব্রাহিমের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের