শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১১ জনের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২৩

Google News
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১১ জনের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬ জন ঢাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৬৩ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯০০ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৭৬৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৯১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮৩৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৯ হাজার ১৪৪ জন। মারা গেছেন ৭৭৮ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৪৩ জন এবং ঢাকা সিটির বাইরের ২৩৫ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536