বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত আফগানিস্তানের মন্ত্রী

আন্তর্জাতিক

প্রকাশিত: ১৯:১৫, ১১ ডিসেম্বর ২০২৪

Google News
কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত আফগানিস্তানের মন্ত্রী

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন দেশটির শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি। বুধবার কাবুলের শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, নিজ কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় তালেবান শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত হয়েছেন। 

নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে দেশটির সরকারি এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিসহ তার কয়েকজন সহকর্মী নিহত হয়েছেন।

আফগানিস্তানে তালেবানের দুই দশকের বিদ্রোহের সময় সবচেয়ে সহিংস কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক পরিচিত দেশটির সশস্ত্র সংগঠন হাক্কানি নেটওয়ার্ক। মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানির ভাই জালালউদ্দিন হাক্কানি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন  


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536