যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৫

শুক্রবার,

২৭ ফেব্রুয়ারি ২০২৬,

১৫ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

২৭ ফেব্রুয়ারি ২০২৬,

১৫ ফাল্গুন ১৪৩২

Radio Today News

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

Google News
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৫

গাজায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় তাদের বাহিনীর ওপর সম্ভাব্য হুমকি রুখতে তারা এক জঙ্গিকে হত্যা করেছে।

চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলীয় তুফাহ এলাকায় একদল ফিলিস্তিনির ওপর ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

পৃথক এক ঘটনায়, দক্ষিণ গাজার খান ইউনিস এবং বুরেইজ শরণার্থী শিবিরের নিকটবর্তী আবু হুজাইর এলাকায় দুইটি পুলিশ চেকপয়েন্টে ড্রোন হামলা চালায় ইসরায়েল।

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকরা জানিয়েছেন, এই হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও তারা দক্ষিণ গাজায় এক ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করেছে। তাদের দাবি, নিহত ব্যক্তি একজন জঙ্গি ছিলেন এবং তিনি ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা একটি এলাকায় প্রবেশ করে বাহিনীর জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিলেন।

ইসরায়েল এই ঘটনাকে গত অক্টোবর থেকে কার্যকর হওয়া মার্কিন-মধ্যস্থতার যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে গাজা বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের পরিসংখ্যান অনুযায়ী, হামাসের সেই হামলায় ১,২০০ জন নিহত হয়েছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুসারে, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় ৭২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় আরো অন্তত ৬০০ জন নিহত হয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের