ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন খামেনির স্ত্রীও: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন খামেনির স্ত্রীও: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ২ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৫২, ২ মার্চ ২০২৬

Google News
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন খামেনির স্ত্রীও: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরদিন তার স্ত্রীও নিহত হয়েছেন।

সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবারে ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবর দেয় ইরানের সংবাদ মাধ্যমগুলো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন "ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন”।

এদিকে, রাশিয়া ও চীন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের