ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন মাজিদ

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন মাজিদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ২ মার্চ ২০২৬

Google News
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন মাজিদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত হওয়ার পর রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) জেনারেল মাজিদ ইবনেলরেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল-জাজিরার।

প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের উপ-পরিচালক মেহেদি তাবাতাবায়ে এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আদেশে রেভল্যুশনারি গার্ডের জেনারেল মাজিদ ইবনেলরেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলি ও মার্কিন হামলায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন। পূর্বসূরি নিহত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট রেভল্যুশনারি গার্ডের জেনারেল মাজিদ ইবনেলরেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের