ইরানের সশস্ত্র বাহিনী সোমবার সকালে ইরান–কুয়েত সীমান্ত অঞ্চলে একটি মার্কিন এফ -১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে বলে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে বিমানটি বিধ্বস্ত হয়ে কুয়েতের ভূখণ্ডে পড়ার ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিমানটি ধ্বংস হওয়ার কথা স্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৭ বছরে এই প্রথম কোনো মার্কিন চালকসহ যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে ভূপাতিত হওয়ার ঘটনা সামনে এলো। এর আগে ১৯৯৫ সালে কসোভো সংঘাত চলাকালে একটি মার্কিন এফ ১১৭ নাইটহক যুদ্ধবিমান যুগোস্লাভ বাহিনী ভূপাতিত করেছিল।
এরপর থেকে যুদ্ধবিমান প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে মার্কিন বাহিনীর আর কোনো যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা ভবিষ্যতের উচ্চপ্রযুক্তিনির্ভর যুদ্ধ ও আকাশযুদ্ধ কৌশলের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

