আলোচনায় না ফিরলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

বুধবার,

১৫ জুলাই ২০২৬,

৩১ আষাঢ় ১৪৩৩

বুধবার,

১৫ জুলাই ২০২৬,

৩১ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আলোচনায় না ফিরলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ১৫ জুলাই ২০২৬

আপডেট: ১০:২১, ১৫ জুলাই ২০২৬

Google News
আলোচনায় না ফিরলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

ইরান আলোচনা পুনরায় শুরু না করলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডিন্টে ডোনাল্ড ট্রাম্প। গতকাল (মঙ্গলবার, ১৪ জুলাই) ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

এমনকি যতক্ষণ না বলবেন যথেষ্ট হয়েছে, ইরানের ওপর হামলা চলতে থাকবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে, মার্কিন কর্মকাণ্ডে সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ায় ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অনুরোধকারী প্রথম পক্ষ ইরান হবে না বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।

এরই মধ্যে ইরানের সব বন্দরে নৌ অবরোধ পুনরায় আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া টানা চতুর্থ দিনের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিক, পূর্ব হরমোজগান, বামপুর, চাবাহার, বন্দর আব্বাস, আহভাজ ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের