ইরানের বিরুদ্ধে নয়াদিল্লির প্রতিবাদ

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

৩০ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

৩০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

হরমুজে ভারতীয় নাবিক নিহত

ইরানের বিরুদ্ধে নয়াদিল্লির প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ১৪ জুলাই ২০২৬

আপডেট: ২০:২১, ১৪ জুলাই ২০২৬

Google News
ইরানের বিরুদ্ধে নয়াদিল্লির প্রতিবাদ

হরমুজ প্রণালীতে ‘এমটি আল বাহিয়াহ’ এবং ‘এমটি মোম্বাসা’ নামের দুটি তেল ট্যাঙ্কারের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এই হামলায় এক ভারতীয় নাবিক নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আক্রান্ত জাহাজ দুটির মোট ৪৬ জন নাবিকের মধ্যে ৩০ জনই ছিলেন ভারতীয় নাগরিক। এর মধ্যে ‘এমটি আল বাহিয়াহ’ জাহাজে থাকা ১২ জন ভারতীয়র মধ্যে একজন প্রাণ হারিয়েছেন এবং একজন আহত হয়েছেন। অন্যদিকে, ‘এমটি মোম্বাসা’ জাহাজে থাকা ১৮ জন ভারতীয়র মধ্যে ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনার পর আজ সকালে নয়াদিল্লিতে নিযুক্ত ইরান দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথে বেসামরিক নাবিকদের লক্ষ্য করে হামলা এবং অবাধ ও নিরাপদ নৌচলাচল ব্যাহত করার এই প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পশ্চিম এশিয়া (মধ্যপ্রাচ্য) অঞ্চলে নতুন করে হামলা ও সংঘাত বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সব পক্ষকে সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার অনুরোধ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ভারতীয় মিশন ও পোস্টগুলো সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্ত ও চিকিৎসাধীন ভারতীয় নাবিকদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ডন

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের