আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি: ডোনাল্ড ট্রাম্প

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

২৯ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

২৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৪, ১৩ জুলাই ২০২৬

Google News
আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  সম্ভবত যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি চুক্তি ‘ভঙ্গ করেছে’।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি। তাদের কিছুই নেই। তাদের হাতে কিছুই নেই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘গত রাতে খুব কঠোর আঘাত হেনেছে’। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম পরিচালিত রাতভর হামলার কথা উল্লেখ করেন, যেখানে ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

ট্রাম্প আরও বলেন, “আমরা তাদের নিয়ন্ত্রণে নিয়েছি। তারা পিছু হটছে। তাদের বেশিরভাগ সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে”।

এর আগে সোমবার যুক্তরাজ্যে ইরানের দূতাবাস জানিয়েছিল, হরমুজ প্রণালিতে তারা একটি অস্থায়ী নিরাপদ সামুদ্রিক করিডোর চালু করেছে, যেখানে ‘প্রযুক্তিগত ও সামরিক কোনো বাধা নেই’।

তবে দূতাবাসের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে এই জলপথ এখন একটি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল’-এ পরিণত হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের