কাতারের সাবেক আমির শেখ হামাদের নামাজে জানাজা অনুষ্ঠিত

সোমবার,

১৩ জুলাই ২০২৬,

২৮ আষাঢ় ১৪৩৩

সোমবার,

১৩ জুলাই ২০২৬,

২৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

কাতারের সাবেক আমির শেখ হামাদের নামাজে জানাজা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৩, ১৩ জুলাই ২০২৬

Google News
কাতারের সাবেক আমির শেখ হামাদের নামাজে জানাজা অনুষ্ঠিত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সূর্যাস্তের পর, মাগরিবের নামাজের শেষে দোহার ‘ইমাম মুহাম্মদ ইবনে আবদ আল-ওয়াহাব’ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী কাতারি পোশাক পরা মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজে জানাজায় অংশ নেন। জানাজা শেষে তার ছেলে ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং পরিবারের কাছের সদস্যরা তার মরদেহ কাঁধে করে মসজিদ থেকে বের করে আনেন।

জানা গেছে, দোহার লুসাইল কবরস্থানে তাকে দাফন করা হবে। শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছিলেন।

এই আয়োজন নিয়ে আল জাজিরার সাংবাদিক জেইন বাসরাভি বলেন, এটি খুব সাধারণ ও বিনয়ী একটি অনুষ্ঠান। ইসলামিক নিয়ম মেনে একটি সাধারণ কবরে তাকে শায়িত করা হবে।

সাবেক এই আমিরের মৃত্যুতে কাতারে আগামী বুধবার পর্যন্ত সরকারিভাবে শোক পালন করা হবে। এই শোকের দিনগুলোতে বর্তমান আমির শেখ তামিম লুসাইল প্রাসাদে অবস্থান করবেন। সেখানে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, গণ্যমান্য অতিথি এবং রাজপরিবারের সদস্যদের সমবেদনা গ্রহণ করবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের