বন্দর আব্বাসে বিস্ফোরণ, কেশমে ‘ক্ষেপণাস্ত্র হামলার’ দাবি

সোমবার,

১৩ জুলাই ২০২৬,

২৮ আষাঢ় ১৪৩৩

সোমবার,

১৩ জুলাই ২০২৬,

২৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বন্দর আব্বাসে বিস্ফোরণ, কেশমে ‘ক্ষেপণাস্ত্র হামলার’ দাবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৫, ১২ জুলাই ২০২৬

Google News
বন্দর আব্বাসে বিস্ফোরণ, কেশমে ‘ক্ষেপণাস্ত্র হামলার’ দাবি

ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস ও হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় রাত প্রায় সাড়ে ১০টার দিকে ইরানি বার্তাসংস্থার বরাতে এসব তথ্য জানায় আলজাজিরা।

তবে এ বিস্ফোরণ কিসের কারণে হয়েছে সেটি এখনো জানা যায়নি বলে জানিয়েছে বার্তাসংস্থাগুলো। এর কিছুক্ষণ পর কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির দাবি করেন, শত্রুদের ছোড়া ১০ থেকে ১১টি বস্তু (সম্ভাব্য ক্ষেপণাস্ত্র) দ্বীপে আঘাত হেনেছে।

বার্তাসংস্থা ইরনাকে তিনি জানিয়েছেন, সবগুলো হামলাই হয়েছে সামরিক অবকাঠামোতে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, গতকাল রাতভর ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান উপসাগরীয় আরব অঞ্চলের পাঁচটি দেশে থাকা মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র  ছোড়ে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের