কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সোমবার,

১৩ জুলাই ২০২৬,

২৮ আষাঢ় ১৪৩৩

সোমবার,

১৩ জুলাই ২০২৬,

২৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪২, ১২ জুলাই ২০২৬

আপডেট: ২৩:৪২, ১২ জুলাই ২০২৬

Google News
কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কাতারের সাবেক আমির এবং আপনার শ্রদ্ধেয় পিতা হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি কাতারের বর্তমান আমির, রাজপরিবার, সরকার এবং দেশটির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

পোস্টে তিনি লিখেন, কাতারের সাবেক আমির এবং আপনার শ্রদ্ধেয় পিতা হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত।  

বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি মহামান্য, রাজপরিবার, কাতার রাষ্ট্রের সরকার এবং ভ্রাতৃপ্রতিম কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার বিচক্ষণ ও অনন্য নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ এবং বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়েছে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতায় তার অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ কাতার রাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয়। পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের সঙ্গে জনগণের দীর্ঘস্থায়ী বন্ধনের ভিত্তিতে কয়েক দশক ধরে এ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

এই গভীর শোকের মুহূর্তে আমার চিন্তা ও প্রার্থনা মহামান্য, রাজপরিবার এবং কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে রয়েছে। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআলার কাছে দোয়া করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং মহামান্য ও শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা দান করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের