নেপালে ৫১৭ জন বিদেশিসহ ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ

বৃহস্পতিবার,

২৭ আগস্ট ২০২৬,

১২ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

২৭ আগস্ট ২০২৬,

১২ ভাদ্র ১৪৩৩

Radio Today News

নেপালে ৫১৭ জন বিদেশিসহ ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৬, ২৭ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:৫৪, ২৭ আগস্ট ২০২৬

Google News
নেপালে ৫১৭ জন বিদেশিসহ ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর ৯১০ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

এদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক, নেপাল সেনাবাহিনীর ৪৪ সদস্য এবং নেপাল পুলিশের ২৮ সদস্য রয়েছেন।

সংস্থাটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত ৩৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ হালনাগাদে নেপাল পুলিশের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছিল যে মৃতের সংখ্যা ৩৫৯ জনে পৌঁছেছে।

উদ্ধার অভিযান চলমান থাকায়, নেপাল পুলিশ এবং জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পৃথকভাবে পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রকাশ করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের