নেপালে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে আসা ৩০ জনেরও বেশি তীর্থযাত্রীর খোঁজ মিলছে না বলে জানিয়েছে ট্যুর আয়োজন সংস্থা। তামিলনাড়ু থেকে ৫৭ জনের একটা দল কুম্ভকোনম-ভিত্তিক সুপার যাত্রা এজেন্সির সঙ্গে ভ্রমণ করছিল।
ওই এজেন্সির মালিক সৈয়দ সাদিক বিবিসি তামিলকে জানান, ওই দলের তার ছেলে উমর ফারুকও রয়েছে। তিনি ওই দলের গাইডের দায়িত্বে ছিলেন।
“বন্যার আগে, মঙ্গলবার রাতে তার সঙ্গে আমার শেষবার কথা হয়েছিল,” বলেছেন সৈয়দ সাদিক।
তাদের জানানো হয়েছে যে কাঠমান্ডু থেকে পাঠানো হেলিকপ্টার কয়েকজন ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে, কিন্তু এই ব্যক্তিদের পরিচয় বা তারা কোথা থেকে এসেছেন তা এখনো স্পষ্ট নয়।
মি. সাদিক জানিয়েছেন, তারা অধীর আগ্রহে খবরের জন্য অপেক্ষা করছেন।
আরো পড়তে পারেন: নেপালে নিখোঁজ ২৮৮ জন ভারতীয় নাগরিক সম্পর্কে কী জানা যাচ্ছে
রেডিওটুডে নিউজ/আনাম

