খোকনসহ শতাধিক আইনজীবীর নামে শাহবাগ থানায় মামলা

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬,

২৯ ভাদ্র ১৪৩৩

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬,

২৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

খোকনসহ শতাধিক আইনজীবীর নামে শাহবাগ থানায় মামলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২৭, ১৬ মার্চ ২০২৩

আপডেট: ১২:২৮, ১৬ মার্চ ২০২৩

Google News
খোকনসহ শতাধিক আইনজীবীর নামে শাহবাগ থানায় মামলা

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার চুরি ও ছিঁড়ে ফেলার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সিনিয়র আইনজীবী ও সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মো. মনিরুজ্জামান মামলাটি করেন।

মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে প্রধান আসামি করে শতাধিক আইনজীবীকে আসামি করা হয়েছে। মামলায় অপর আসামিরা হলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী কামরুল হাসান সজল, আইনজীবী মাহফুজ-বিন-ইউসুফ, আইনজীবী মাহবুবুর রহমান খান, আইনজীবী মাহদিন চৌধুরী, আইনজীবী গোলাম আক্তার জাকির, আইনজীবী মো. মনজুরুল আলম সুজন, আইনজীবী কামরুল ইসলাম, আইনজীবী মোক্তার কবির খান, আইনজীবী আশরাফ-উজ-জামান খান, আইনজীবী নূরে আলম সিদ্দিকী সোহাগ। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০০ আইনজীবীকে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা কনফারেন্স রুমে বে-আইনিভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা রুমের মধ্যে থাকা ব্যালট পেপার ও নির্বাচন-সংক্রান্ত সামগ্রী টেনেহিঁচড়ে রুমের বাইরে ফেলে দেন। কিছু ব্যালট পেপার চুরি করেন। আসামিরা (নির্বাচন সংক্রান্ত) সাব-কমিটির সদস্য আইনজীবী মৌসুমি বেগম এবং কনফারেন্স রুমের বাইরে থাকা শুভ্র বোস ও গোলাম সারোয়ারসহ অন্যান্য আইনজীবীদের আহত করেন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের