বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৪ জন গ্রেফতার

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ৩১ মে ২০২৩

Google News
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৪ জন গ্রেফতার

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন।

গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার (৩১ মে) একই সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। 

ডিএমপি মিডিয়া সেল জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩০ গ্রাম ৪৫ পুরিয়া হেরোইন, ৫ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৩৬ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। 

সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  গ্রেফতারদের বিরুদ্ধে ২৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় ডিএমপি মিডিয়া সেল।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536