সোমবার,

৩০ নভেম্বর ২০২৬,

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

সোমবার,

৩০ নভেম্বর ২০২৬,

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

রাজধানী থেকে সাবেক প্রতিমন্ত্রী আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৬, ২৯ নভেম্বর ২০২৬

Google News
রাজধানী থেকে সাবেক প্রতিমন্ত্রী আটক

রাজধানী  থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম বলেন, তাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

স্বপন ভট্টাচার্য্য ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের