বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

নাড়ির টান উপেক্ষা করে রাজধানীতে ফিরছে মানুষ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৪, ১৫ এপ্রিল ২০২৪

Google News
নাড়ির টান উপেক্ষা করে রাজধানীতে ফিরছে মানুষ

শনিবার থেকে ট্রেনের ফিরতি টিকিট দিয়ে ঢাকায় ফেরা শুরু করেছে রাজধানীবাসী। আজ সোমবার থেকে খুলেছে অফিস-আদালত। ঈদের পর শুরু হলো প্রথম কর্মদিবস। তাই কর্মস্থলে যোগ দিতে নাড়ির টান উপেক্ষা করে সবাই ফিরছে রাজধানীতে।

সারাদেশ থেকে ৩০ থেকে ৩৫ মিনিট দেরি করে কমলাপুরে পৌঁছেছে প্রতিটি ট্রেন। বাস টার্মিনালে ভিড় তুলনামূলক কম থাকলেও ঢাকায় ফেরা ট্রেনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড়। তাদের চোখেমুখে উচ্ছ্বাস, ঈদ উদযাপনের স্মৃতি। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।

উল্লেখ্য পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে। রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ৯ এপ্রিল।

ঈদ ও বাংলা নববর্ষে সরকারি কর্মচারীদের ছুটি শুরু হয়েছিল ১০ এপ্রিল থেকে, শেষ হচ্ছে ১৫ এপ্রিল। তবে অনেকেই ৮-৯ এপ্রিল দুদিনের ছুটি নিয়ে ঈদের ছুটি কাটিয়েছেন টানা ১০ দিন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536