বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আরও তিন দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৩, ১৮ জুলাই ২০২৪

Google News
আরও তিন দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২১, ২৩ ও ২৫ জুলাই তারিখে অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

আগামী ২৮ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

এর আগে গত মঙ্গলবার (১৫ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536