ভোটকেন্দ্রে থাকবে ১০০ প্লাটুন কোস্ট গার্ড সদস্য, নির্বাচনে পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২১ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২১ মাঘ ১৪৩২

Radio Today News

ভোটকেন্দ্রে থাকবে ১০০ প্লাটুন কোস্ট গার্ড সদস্য, নির্বাচনে পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ভোটকেন্দ্রে থাকবে ১০০ প্লাটুন কোস্ট গার্ড সদস্য, নির্বাচনে পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় উপকূলীয় বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে দেশজুড়ে প্রায় ৯ লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের উদ্দেশ্যে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হতে পারবেন না। রাষ্ট্রের কর্মচারী হিসেবে আইন, বিধি, জননিরাপত্তা ও জনসেবাকেই প্রাধান্য দিতে হবে। কোনো রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না।

নির্দেশনায় আরও সতর্ক করা হয় যে, যদি কোনো সদস্যের বিরুদ্ধে কোনো প্রার্থীর পক্ষে কাজ করা বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বিন্দুমাত্র শৈথিল্য প্রদর্শন করবে না। যারা নীতি বিবর্জিত কাজ করবে বা লোভের বশবর্তী হয়ে দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে বলা হয়, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। কোস্ট গার্ড সদস্যরা জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী, তাই দেশের নিরাপত্তা ও জনকল্যাণই হবে তাদের একমাত্র ব্রত।

এদিকে কোস্ট গার্ডের আধুনিকায়নের অংশ হিসেবে বুলেটপ্রুফ সুবিধাসম্পন্ন হাই-স্পিড বোট, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনসহ সার্ভেইল্যান্স ড্রোন ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের উপহার দেওয়া ১২টি সার্ভেইল্যান্স ড্রোন কোস্ট গার্ডে যুক্ত হয়েছে।

কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টাকেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
এছাড়া জাইকার অর্থায়নে একটি মাল্টিরোল রেসপন্স ভেসেল ও দুইটি অফশোর প্যাট্রোল ভেসেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে হেলিকপ্টার, রেসকিউ ড্রোন ও কোস্টাল সার্ভেইল্যান্স সিস্টেম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের