জামায়াত মুনাফিকের দল, এদেরকে বয়কট করতে হবে: বুলু

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২১ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২১ মাঘ ১৪৩২

Radio Today News

জামায়াত মুনাফিকের দল, এদেরকে বয়কট করতে হবে: বুলু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
জামায়াত মুনাফিকের দল, এদেরকে বয়কট করতে হবে: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন থেকে ধানের শীষের প্রার্থী বরকত উল্লাহ বুলু প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, জামায়াত মুনাফিকের দল, এদেরকে বয়কট করতে হবে। ৭১ সালে ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল জামায়াত। এখন আবার তারা আমাদেরকে হত্যা করার হুমকি দেয়। এত সোজা না, এটা বাংলাদেশ। আপনাদের কাছে এদেশ জিম্মি হয়নি।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধায় নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর বাজার সংলগ্ন একটি মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম চুন্নুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, বিএনপি নেত্রী শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. শহীদ উল্লাহ, বিএনপি নেতা আবু নাসের মামুন, তারেকুজ্জামান তারেক, মোরশেদ আলম, সাবেক ছাত্রদল নেতা জিয়া উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা গোলাম কিবরিয়া পিটলু, দেলোয়ার হোসেন জসিমসহ আরও অনেকে।

বরকত উল্লাহ বুলু বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের মা বোনদের সম্ভ্রমহানি করেছিল জামায়াত। তারা ফতুয়া দিয়েছিল, যুদ্ধের সময় মা-বোনরা নাকি গনিমতের মাল, ওই সময় এটা জায়েজ। জামায়াত চাঁদা দিলে এটা হাদিয়া, আর অন্যরা নিলে হয় চাঁদাবাজি। ২৪-এর জুলাই আগস্ট বিপ্লবের পর দেশের এমন কোনো শিল্প প্রতিষ্ঠান নাই সেখান থেকে তারা হাজার হাজার কোটি টাকা চাঁদা নিয়েছে। জামায়াত মুনাফিকের দল, তাই এদেরকে বয়কট করতে হবে।

বুলু আরও বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। উনাদের অবদানে বাংলাদেশের কোটিরও বেশি মানুষ প্রবাসে চাকুরিরত আছে। এই রেমিট্যান্সের কারণেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে।

তিনি বলেন, বিএনপি এমন একটি দল, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ও দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের কাছে নিরাপদ। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের