কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি হতে পারে আজ

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২১ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২১ মাঘ ১৪৩২

Radio Today News

কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি হতে পারে আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি হতে পারে আজ

দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের রিট শুনানি আজ মঙ্গলবার হতে পারে। 

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে আবেদনটি ৮২ নম্বর ক্রমিকে রয়েছে। রিটে তার প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী জহিরুল ইসলাম মূসা।

তিনি বলেন, ‘বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক। হলফনামায় এ তথ্য গোপন করেছেন, যেটা পরে ডিসক্লোজ হয়েছে। নাহিদ ইসলাম সে বিষয়টি নিয়ে রিট করেছেন। সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক, তারা সংসদ সদস্য নির্বাচনে অনুপযুক্ত।

এ বিষয়টি এবং হলফনামায় যে তথ্য গোপন করেছেন-এই দুটি বিষয় সামনে রেখে রিট করা হয়েছে, যেটি শিগগিরই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। তার প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। আশা করছি মঙ্গলবার শুনানি হতে পারে।’
গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন। নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।

প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর গত ৩ জানুয়ারি এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের