আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২১ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২১ মাঘ ১৪৩২

Radio Today News

আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন আপিল বিভাগ।

আসলাম চৌধুরীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। অপরপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

গত ১ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের (ইসি) বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের