সমাবেশ ছত্রভঙ্গ করতে কোন আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬,

২৪ মাঘ ১৪৩২

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬,

২৪ মাঘ ১৪৩২

Radio Today News

যমুনা এলাকায় 

সমাবেশ ছত্রভঙ্গ করতে কোন আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০০, ৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
সমাবেশ ছত্রভঙ্গ করতে কোন আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

যমুনা ও আশপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কোন প্রকার আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ। 

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে-কোন প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্ত্বেও শুক্রবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এতে আরো বলা হয়, এই ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন মর্মে আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং এতে কোন ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি। এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হয়। এ নিয়ে কোন প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে বিনীত অনুরোধ করা হলো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের