বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি রশিদ জিতু

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬,

২৪ মাঘ ১৪৩২

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬,

২৪ মাঘ ১৪৩২

Radio Today News

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি রশিদ জিতু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি রশিদ জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বিএনপিতে যোগদানকালে আবদুর রশিদ জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশাআল্লাহ।

জাকসু ভিপিকে স্বাগত জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, জাকসুর ভিপি বিএনপিতে যোগ দেয়ায় আমরা খুশি। এটি যেমন তাদের ব্যক্তিগত চিন্তার বিষয়, তেমনি আমাদের জন্য এটি প্রেরণা।

রিজভী বলেন, আমরা বিভিন্ন সময় একনায়কতন্ত্র ও কথা বলতে না দেওয়ার সংস্কৃতি দেখেছি। তেমনি অন্য দেশের প্রভুত্ব করতেও দেখেছি। তবে বিএনপি এগুলো করেনি। এ জন্য সীমান্তসহ বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষতিতে বিএনপি প্রতিবাদ করেছে। সঠিক রাজনীতির এই দর্শন তৈরি করেছেন জিয়াউর রহমান। খালেদা জিয়াও জিয়ার আদর্শে কাজ করেছেন। এখন তারেক রহমানের হাতে এই নেতৃত্ব। এখন পর্যন্ত যা দেখেছি, তিনিও তার মা-বাবার আদর্শ স্বাধীনতাই মূল প্রেরণা হিসেবে দেখছেন। তার নেতৃত্বে যে আপসহীনতা দেখা যাচ্ছে, তা দেশকে এগিয়ে নেবে বলে আশা করি। একটি দেশের প্রতিটি মানুষ তাঁর সার্বভৌমত্ব চায়। নির্বাচনের প্রাক্কালে এই যোগদান ভালো কিছু বয়ে আনবে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে আবদুর রশিদ জিতু সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন। জাকসুর ২৫টি পদের মধ্যে ২০টি পদে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করলেও শীর্ষ পদ ভিপিতে জয়লাভ করে আলোচনায় আসেন জিতু।

বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের এই শিক্ষার্থী গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

জুলাই আন্দোলনে শুরু থেকেই সোচ্চার থাকা জিতু গণঅভ্যুত্থান-পরবর্তী শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন আন্দোলনের প্রথম সারিতে ছিলেন। মূলত জুলাই আন্দোলন থেকেই জাবি ক্যাম্পাসে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের