জামায়াত এখন আর ইসলামী দল নয়: ফয়জুল করীম

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬,

২৪ মাঘ ১৪৩২

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬,

২৪ মাঘ ১৪৩২

Radio Today News

জামায়াত এখন আর ইসলামী দল নয়: ফয়জুল করীম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
জামায়াত এখন আর ইসলামী দল নয়: ফয়জুল করীম

জামায়াতে ইসলামী এখন আর ইসলামী দল নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর-২ আসনের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, জামায়াতের সৃষ্টি হয়েছিল সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে—কোথায় সেই আইন, কোথায় সেই স্লোগান?

তিনি অভিযোগ করে বলেন, একসময় জামায়াতে ইসলামী ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়েও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। দাড়ি, টুপি, পায়জামা-পাঞ্জাবি নেই—এমনকি কুরআন-সুন্নাহর অনুসরণ নিয়েও জামায়াত প্রশ্ন তুলেছিল বলে তিনি উল্লেখ করেন।

ইসলামী আন্দোলনের এই নেতা আরও বলেন, আপনারা ইসলামের কথা না বলে ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েমের কথা বলছেন—এটা মানুষকে ধোঁকা দেওয়ার শামিল।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, নেতা ও দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। ৫ আগস্টের আগে একদল চাঁদা তুলতো, এখন ৫ আগস্টের পরে আরেক দল চাঁদা তোলে—চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি।

তিনি বলেন, একদল খুন করেছে, এখন আরেক দল খুন করছে—হাতের পরিবর্তন হয়েছে, খুনির পরিবর্তন হয়নি। একদল ধর্ষণ করতো, এখন আরেক দল করছে—মানুষের পরিবর্তন হয়েছে, অপরাধের পরিবর্তন হয়নি।

মাদারীপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলী আহমেদ চৌধুরী এবং মাদারীপুর-৩ আসনের প্রার্থী মাওলানা আকরাম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের