বিকালে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬,

২৪ মাঘ ১৪৩২

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬,

২৪ মাঘ ১৪৩২

Radio Today News

বিকালে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বিকালে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই ইশতেহার ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

এদিন যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী বলেছেন, ‘শুক্রবার (আজ) বিকাল ৩টায় হোটেল সোনারগাঁওয়ে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। এছাড়া আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সব সময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে উল্লেখ করে তিনি বলেন, এত নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি, দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের