মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে, ৩ বন্ধু নিহত

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬,

২৪ মাঘ ১৪৩২

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬,

২৪ মাঘ ১৪৩২

Radio Today News

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে, ৩ বন্ধু নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে, ৩ বন্ধু নিহত

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ির যশলংয়ে দরজারপাড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গীবাড়ি থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু।

নিহতরা হলেন—সানিয়াত (৩২), সাকিব (৩০) ও তুর্য (৩০)।

তাদের মধ্যে ঘটনাস্থলে মারা যান সানিয়াত ও সাকিব এবং গুরুতর আহত অবস্থায় তুর্যকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মারা যান।

জানা গেছে, নিহত তুর্য টঙ্গীবাড়ী উপজেলার মাঝিবাড়ী এলাকার বাদল মাঝির ছেলে।নিহত অপর দুজন ছিলেন তুর্যর বন্ধু। তারা একই এলাকার বাসিন্দা।

টঙ্গীবাড়ি থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের