শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে কারাগারে যেতে হবে

সোমবার,

১৩ জুলাই ২০২৬,

২৯ আষাঢ় ১৪৩৩

সোমবার,

১৩ জুলাই ২০২৬,

২৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে কারাগারে যেতে হবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২০, ১৩ জুলাই ২০২৬

আপডেট: ১৬:৪৩, ১৩ জুলাই ২০২৬

Google News
শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে কারাগারে যেতে হবে

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ।

আজ (সোমবার, ১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

আইন আইনের গতিতে চলবে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে, উনাকে জেলে যেতে হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ভারত বা বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে। দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের আমলে নেয়ার কিছু নেই।’

বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের