শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

তৃণমূল বিএনপির সম্মেলন আজ, যোগ দেবেন মুবিন-তৈমূর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৩

Google News
তৃণমূল বিএনপির সম্মেলন আজ, যোগ দেবেন মুবিন-তৈমূর

বিএনপি সরকারের সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল তৃণমূল বিএনপির প্রথম সম্মেলন আজ অনুষ্ঠিত হবে। এতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ও বহিষ্কৃত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তৈমূর আলম খন্দকার।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলমের সই করা এক প্রজ্ঞাপনে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়া হয়। নিবন্ধন পাওয়ার তিনদিনের মাথায় মারা যান নাজমুল হুদা। তার মৃত্যুর পর গত ৬ মে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তার মেয়ে অন্তরা হুদা। তবে সম্মেলনের মাধ্যমে দলটির নতুন নেতৃত্ব আসবে।

বিষয়টি নিশ্চিত করে তৈমূর আলম খন্দকার বলেন, বিএনপি আমাকে বহিষ্কার করেছে। মঙ্গলবার তৃণমূল বিএনপির কাউন্সিল। সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তৃলমূল বিএনপিতে যোগদান করবো।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536