রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

উপদেষ্টা রিজওয়ানা আমার চাচি নন: ডা. তাসনিম জারা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

Google News
উপদেষ্টা রিজওয়ানা আমার চাচি নন: ডা. তাসনিম জারা

‘আমি কখনোই শিবির বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। এমনকি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাও আমার চাচি নন’- স্যোশাল মিডিয়ায় অপপ্রচার-গুজবের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেলের সম্পাদক ডা. তাসনিম জারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

জারা তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ লেখেন, আওয়ামী লীগ ও একটি মহল আমাকে নিয়ে কতগুলো রিডিকিউলাস (হাস্যকর) মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে সত্য হলো উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচি বা চাচাতো বোন নয়। 

এছাড়া জনৈতিক দলে যুক্ত থাকা প্রসঙ্গে ডা. তাসনিম জারা বলেন, আমি কখনোই শিবির করিনি। এমনকি আমি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত ছিলাম না।

তিনি আরও বলেন, পাইলস, যৌনরোগ, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট আমি অনলাইনে বিক্রি করি না। আমার ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন  


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536