চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক তৈরি করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকে সাক্ষাৎকারে তিনি বলেন, ১১ বছর পর সি চিন পিংয়ের প্রথম রাষ্ট্রীয় সফর এবং দুই দেশের প্রেসিডেন্টের পারস্পরিক সফর সম্পর্ককে আরও স্থিতিশীল ও উন্নত করার সুযোগ তৈরি করেছে।
রাষ্ট্রদূত সিয়ে ফেং বলেন, সফরে দুই দেশ পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কৌশলগতভাবে স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে।
এদিকে দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে চীন-মার্কিন এআই সংলাপ চালুর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। এআইয়ের ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আগামী নভেম্বর ২০২৬-এ এর পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করেন সি চিন পিং। এর আগে মে মাসে চীনের বেইজিং সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রেডিওটুডে নিউজ/আনাম

