রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

‘শেখ মুজিবের করা আইনের ১৯ ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ সম্ভব’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৬, ৯ মে ২০২৫

Google News
‘শেখ মুজিবের করা আইনের ১৯ ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ সম্ভব’

শেখ মুজিবের করা আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুক্রবার (৯ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বণিক সমিতি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, বাকশাল কায়েম করে আওয়ামী লীগ হত্যাকারী শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতাবলে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন সেই আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব। 

তিনি আরও বলেন, জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে দুই হাজার মানুষ খুন হয়েছে। ৩০ হাজার মানুষ পঙ্গু হয়েছে। এর পিছনে একমাত্র আওয়ামী লীগের অবদান রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষমতা সরকারের হাতে আছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি  আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুর সবুর খান, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন  


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536