শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

করোনার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০২২

Google News
করোনার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

করোনা ভাইরাস প্রতিরোধে টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল চারটা ৪৫ মিনিটে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেন তিনি। এদিন বিকালে তার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত বছরের ১৮ই আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নেন খালেদা জিয়া। ১৯শে জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন গেল বছরের ১১ই এপ্রিল।

দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে গুলশানের ভাড়া বাসায় থাকছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536