শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সীমান্ত থেকে ধরে আনা দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১০, ৮ জানুয়ারি ২০২৬

Google News
সীমান্ত থেকে ধরে আনা দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত থেকে ধরে আনা দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজর তানিম হাসান খান জানান, বিজিবি বিএসএফের পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয়া হয়।

ফেরত দেয়া দুই ভারতীয় নাগরিক হলেন- মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বাচ্চন মোহলদার ও সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার।

এর আগে, বুধবার (৭ জানুয়ারি) দুপুরে চাড়ালডাংগা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরামের দাড়া বিলে নিজ নিজ দেশের সীমানায় মাছ ধরছিলেন বাংলাদেশ ও ভারতের জেলেরা। এ সময় বাচ্চন ও রাজু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় চলে এসেছে অনুমানে তাদের ধরে আনে বাংলাদেশি জেলেরা। পরে কেতাববাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে জেলেদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে বিজিবি।

বিজিবি অধিনায়ক আরও বলেন, ঘটনার পর বুধবার বিকাল ৪ টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ৫টার দিকে বাচ্চন ও রাজুকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি সদস্যরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536