শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ঢাকায় পৌছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ২৪ আগস্ট ২০২১

আপডেট: ১৯:১৩, ২৪ আগস্ট ২০২১

Google News
ঢাকায় পৌছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে কিউইরা।

চলমান করোনা পরিস্থিতির কারণে সিরিজ শুরুর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনদিনের কোয়ারেন্টিন করবে সফরকারীরা। ১৫ সদস্যের নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলের সঙ্গে সাপোর্টিং স্টাফ মিলিয়ে বাংলাদেশে এসেছে মোট ২৬ সদস্যের দল।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল-

টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536