বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দ্য হান্ড্রেডে দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৮, ১৩ মার্চ ২০২৫

Google News
দ্য হান্ড্রেডে দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার 

দ্য হান্ড্রেডের এবারের আসরের ড্রাফটে না লিখিয়েছিলেন বাংলাদেশের ২৯ ক্রিকেটার। তবে তাদের কেউই দল পাননি। সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আগামী ৫ আগস্ট থেকে মাঠে গড়াবে দ্য হান্ড্রেডের এবারের আসর। 

ড্রাফটে নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ছিল সাকিব আল হাসানের। এই অভিজ্ঞ অলরাউন্ডারের দাম ১ লাখ ২০ হাজার পাউন্ড। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি। তবে কোনই দলই তার প্রতি আগ্রহ দেখায়নি।

সাকিবের পরই ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ছিল লেগ স্পিনার রিশাদ হোসেনের। আর ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটন দাসের সঙ্গে এই ক্যাটাগরিতে ছিলেন ব্যাটার তাওহীদ হৃদয় ও স্পিনার শেখ মেহেদী।

৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছিল তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের। আর নির্দিষ্ট ভিত্তিমূল্য নেই এমন ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের আরও ২০ ক্রিকেটার। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536