৪৩৭ রানের বিশাল পাহাড় টপকাতে নেমে তৃতীয় দিনের প্রথম সেশনে লড়ছে পাকিস্তান। সকালে দুই ওপেনারকে দ্রুত হারালেও অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমের ব্যাটে দলীয় শতরান পার করেছে সফরকারীরা। ২ উইকেটে ১০১ রান তুলে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে পাকিস্তান। জয়ের জন্য স্বাগতিক বাংলাদেশের এখন প্রয়োজন আর মাত্র ৮টি উইকেট। অন্যদিকে পাকিস্তান এখনো পিছিয়ে রয়েছে ৩৩৬ রানে।
সকালের সেশনের ২৪ ওভারে বেশ ইতিবাচক ব্যাটিং করেছে পাকিস্তান। দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেন শান মাসুদ ও বাবর আজম। ওয়ানডে মেজাজে খেলে শান মাসুদ ৫৫ বলে ৪১ রানে এবং বাবর আজম ২৫ বলে ২৪ রান করে অপরাজিত আছেন। তৃতীয় উইকেটে এই দুজনে ইতিমধ্যে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চে গেছেন।
রানা-মিরাজে ৪১ রানে ২ উইকেট নেই পাকিস্তানের
৪৩৭ রানের লক্ষ্যে ২ ওভারে বিনা উইকেটে শূন্য রানে কাল তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। চতুর্থ দিন সেখান থেকেই শুরু করেছেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। তবে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতে বেশি সময় নেননি নাহিদ রানা। তার ডেলিভারিতে মিরাজের ক্যাচ হওয়ার আগে ২৮ বলে মাত্র ৬ রান করেন ফজল।
ফজলের বিদায়ের পর অধিনায়ক শান মাসুদকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন আজান। তবে ১৬তম ওভারের শেষ বলে এই জুটিতে ফাটল ধরান মিরাজ। মিরাজের করা এক টার্নিং ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ২১ রান করা আজান। আম্পায়ার আউটের আঙুল তুললে পাকিস্তান রিভিউ নেয়। তবে থার্ড আম্পায়ারও মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন। এতে ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। ক্রিজে নতুন ব্যাটসম্যান বাবর আজম। শান মাসুদ ১১ রানে অপরাজিত। ১৬ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ৪১।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মুশফিকের ১৩৭ রানসহ তুলেছে ৩৯০ রানের সংগ্রহ। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল ৪৬ রানের। মানে পাকিস্তানের সিলেট টেস্ট জিততে করতে হবে ৪৩৭ রান।
রেডিওটুডে নিউজ/আনাম

