মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

Google News
বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। এখন থেকে রাজধানীর পল্টনে অবস্থিত এই স্টেডিয়াম ‘জাতীয় স্টেডিয়াম’ নামে ডাকা হবে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে।

এর আগে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল এই স্টেডিয়াম। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এই নাম পরিবর্তন করা হয়।

১৯৫৪ সালে ঢাকার প্রাণকেন্দ্র পল্টন এলাকায় স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। আগে এই স্টেডিয়ামে সব ধরনের খেলা অনুষ্ঠিত হলেও বর্তমানে ফুটবল এবং অ্যাথলেটিকসের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর দর্শক ধারণক্ষমতা প্রায় ৩৬ হাজার।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536