বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

পিএসএল-২০২৩

পেশোয়ার জালমিকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে লাহোর কালান্দার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৩, ১৭ মার্চ ২০২৩

Google News
পেশোয়ার জালমিকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে লাহোর কালান্দার্স

পেশোয়ারকে হারিয়ে ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স

পিএসএলের ২য় কোয়ালিফাইয়ারে পেশোয়ার জালমিকে হারিয়ে ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমি প্রথমে ব্যাটিং করে ১৭২ রানের টার্গেট দেয় লাহোরকে।

জবাব দিতে নেমে মির্জা তাহির বাইগের ফিফটিতে জয়ের ভিত্তি পায় লাহোর। ২টি ছক্কার সাথে ৭টি চারের মার ছিল তার ইনিংসে। তবে শেষদিকে সিকান্দার রাজার ১৪ বলে ২৩ আর শাহিন আফ্রিদির ৪ বলে ১৪ রানের ক্যামিওতে ৪ উইকেটের জয় পায় লাহোর কালান্দার্স। আর এতে ফাইনালের মঞ্চে পৌঁছে গেছে শাহিন আফ্রিদির দল।

এর আগে প্রথমে ব্যাট করে মোহাম্মদ হারিসের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করেছে বাবর আজমের দল।

হারিস ৮৫ রান সংগ্রহ করেছেন ৫৪ বলে। যেখানে ১১টি চারের সাথে ২টি ছক্কা হাকিয়েছেন তিনি। এছাড়া বাবর আজমের ব্যাট থেকে এসেছে ৪২ রান।

লাহোরের বোলারদের মধ্যে জামান ও রাশিদ খান দুইটি করে উইকেট শিকার করেছেন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536