শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মাশরাফি-সাকিব ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৫, ৫ ফেব্রুয়ারি ২০২৪

Google News
মাশরাফি-সাকিব ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে

দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটিসহ মোট ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর এমপির সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন গত মেয়াদে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কমিটিতে সদস্য হিসেবে আছেন- মন্ত্রী নাজমুল হাসান পাপন, মাশরাফি বিন মর্তুজা, শফিকুল ইসলাম, মাইনুল হোসেন খান, আব্দুস সালাম মূর্শেদী, সাকিব আল হাসান, সোলায়মান সেলিম ও মহিউদ্দীন মহারাজ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536