বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

‘টস কাণ্ড’ নিয়ে যা বললেন বাংলাদেশের অধিনায়ক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২৪

Google News
‘টস কাণ্ড’ নিয়ে যা বললেন বাংলাদেশের অধিনায়ক

সাডেন ডেথে স্কোরলাইন ১১-১১। আকস্মিকভাবে ম্যাচ কমিশনার রেফারিকে ডেকে টস করতে বলেন। রেফারি দুই দলের অধিনায়ককে টসে ডাকেন। বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার নাকি টসে শিরোপার বিষয়টি জানতেন না৷

ফাইনালে পুরস্কার প্রদানের পর মিডিয়ার আগ্রহ ছিল টস কাণ্ড নিয়ে। বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার এই প্রসঙ্গে বলেন, 'আমি মনে করেছিলাম পুনরায় শট হবে এজন্য টস।' 

খেলার একটি গুরুত্বপূর্ণ সময়ে মনে করবেন কেন এমন প্রশ্নের উত্তরে অধিনায়ক বলেন, 'আমাদেরকে এই ব্যাপারে কিছুই বলা হয়নি। আমি টসের জন্য গিয়েছিলাম শুধু।'

বাংলাদেশ অধিনায়ক এমন মন্তব্য দিলেও ভারতের অধিনায়ককে দেখা গেছে টস জিতে শিরোপা উল্লাস করতে। এতে প্রশ্ন জেগেছে, ভারত কি রেফারি- ম্যাচ কমিশনার থেকে আলাদা কোনো বার্তা পেয়েছিল? ফাইনাল শেষে ভারত দ্রুত মাঠ ছাড়ায় তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি৷ 

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536