শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫২, ১৯ নভেম্বর ২০২৪

Google News
আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি মাসে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে। তিনটি ওয়ানডে এবং তিন টি২০ ম্যাচ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের।

১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সর্বশেষ টি২০ বিশ্বকাপে খেলা দলের বেশিরভাগ সদস্যই আছেন এই সিরিজে।
 
আগামী ২২ নভেম্বর ঢাকায় আসবে আয়ারল্যান্ড নারী দল। এরপর ২৭ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এ দুটি ম্যাচও হবে মিরপুরেই।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: 
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536