বৃহস্পতিবার,

০১ অক্টোবর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

০১ অক্টোবর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ইংল্যান্ড ফিরেই হামজা নৈপুণ্যে শীর্ষে শেফিল্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৯, ২৯ মার্চ ২০২৫

Google News
ইংল্যান্ড ফিরেই হামজা নৈপুণ্যে শীর্ষে শেফিল্ড

ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচে কভেন্ট্রির বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। ইংলিশ কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল কভেন্ট্রিকে হামজারা হারিয়েছেন ৩-১ গোলে। শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত এই ম্যাচে ১৯ মিনিটে কভেন্ট্রির বিপক্ষে প্রথম গোল পায় শেফিল্ড। গোল করেন গুস্তাভো হামের। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করে তাইরেসে কাম্পবেল। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় শেফিল্ড।

বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে শেফিল্ডকে তৃতীয় গোল এনে দেন রহিয়ান ব্রুস্টার। ম্যাচের ইনজুরি সময়ে এক গোল শোধ দেয় কভেন্ট্রি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড।

এই জয়ে প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে এগিয়ে গেলো হামজার দল। ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।

শেফিল্ডের মৌসুমের অন্যতম সেরা পারফর্ম করা ম্যাচে বাংলাদেশি তারকা হামজা ছিলেন দুর্দান্ত। শেফিল্ডের মিডফিল্ড দখলে রাখতে দারুণ ভূমিকা ছিল তাঁর। আক্রমণভাগ ও রক্ষণের সঙ্গে সংযোগ তৈরির ক্ষেত্রেও হামজা ছিলেন অনন্য। ভাগ্য ভালো হলে ম্যাচে গোলও পেয়ে যেতে পারতেন হামজা। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শট অল্পের জন্য গোল হয়নি। তবে গোল না পেলেও এ ম্যাচে হামজার পারফরম্যান্স ছিল মুগ্ধতা জাগানোর মতোই। 

উল্লেখ্য, বাংলাদেশের জার্সিতে গত মঙ্গলবার অভিষেক হয় হামজা চৌধুরীর। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর ইংল্যান্ডে ফিরেই শেফিল্ডের হয়ে ম্যাচ খেলতে নেমে পড়েন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536