ফ্রান্সকে হারানোর পরদিন ইয়ামালের বাড়িতে ডাকাতির চেষ্টা

বৃহস্পতিবার,

১৬ জুলাই ২০২৬,

৩১ আষাঢ় ১৪৩৩

বৃহস্পতিবার,

১৬ জুলাই ২০২৬,

৩১ আষাঢ় ১৪৩৩

Radio Today News

ফ্রান্সকে হারানোর পরদিন ইয়ামালের বাড়িতে ডাকাতির চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৪, ১৫ জুলাই ২০২৬

Google News
ফ্রান্সকে হারানোর পরদিন ইয়ামালের বাড়িতে ডাকাতির চেষ্টা

ফরাসিদের সোনালী ট্রফির স্বপ্ন ভেঙে চুরমার করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে স্পেন। ২০১০ সালে নিজেদের একমাত্র শিরোপা জয়ের পর দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল লা রোহা’রা। অবিস্মরণীয় জয়ের দিনেই দলের সেনসেশন লামিনে ইয়ামালের বাড়িতে বেরসিক চোরের চুরির চেষ্টার খবর সামনে এলো।

সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার দে লোব্রেগাতের একটি বাড়িতে চুরির ব্যর্থ চেষ্টা চালানো হয়েছে। কাতালান লোকাল পুলিশের একজন মুখপাত্র এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গোপনীয়তা রক্ষার স্বার্থে পুলিশ বাড়ির মালিকের নাম প্রকাশ করতে রাজি না হলেও, বার্সেলোনা-ভিত্তিক দৈনিক লা ভানগার্দিয়া জানিয়েছে, বাড়িটি স্পেনের ১৯ বছর বয়সী তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের।

পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, মুখোশধারী দুই ব্যক্তি বাড়িটির সীমানা প্রাচীর বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে। তবে সেখানে থাকা নিরাপত্তাকর্মীদের তৎপরতায় খুব একটা সুবিধা করতে পারেনি তারা। দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের